রামমন্দিরের ভূমিপূজার আয়োজন শুরু হয়ে গেল সোমবার থেকেই। এদিন সকালে হয়েছে গৌরী গণেশ পুজো। বুধবার হবে ভূমিপূজন। সেই উপলক্ষে গোটা অযোধ্যায় সাজো সাজো রব। গোটা অযোধ্যার রাস্তার ধারের দেওয়ার রামের জীবনী চিত্র আঁকা হয়েছে। হলুদ রঙে রাঙিয়ে তোলা হয়েছে সমস্ত বাড়ি-ঘর-দোকানের দেওয়াল। পাশাপাশি চতুর্দিকে রয়েছে কড়া পুলিশি পাহারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভূমিপূজনের সূচনা করবেন। তার আগে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এদিন অযোধ্যা গিয়ে প্রস্তুতি ঘুরে দেখলেন। তাঁর সঙ্গে ছিলেন পুলিশ, প্রশাসনের পদস্থ কর্তারা।
এদিকে, ভূমিপূজনের দিন রামলাল্লার পোষাক নিয়েও তৈরি হচ্ছেন কারিগররা। ১৯৮৫ সাল থেকে রামলাল্লার পোষাক তৈরি করছেন অযোধ্যার বড়ি কুটিয়ার শঙ্করলাল। সেলাই মেশিন রামলাল্লার সামেন নিয়ে গিয়ে সেখানেই তৈরি করতেন পোষাক। বুধবারের জন্য দুরকমের মখমলের পোষাক তৈরি হচ্ছে রামলাল্লার। একটি সবুজ ও আরেকটি কমলা রঙের। প্রথমে পরানো হবে সবুজ, পরে কমলা রঙের পোশাক। সোনার সুতোয় গাঁথা নটি রত্নপাথর রয়েছে সেই পোশাকে।
রামমন্দিরের মুখ্য পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস জানিয়েছেন, রবিবারই দর্জিদের হাতে পোষাক দেওয়া হয়েছে। দিন অনুযায়ী রামলাল্লার পোষাকের রং পাল্টায়। সোমবার সাদা, মঙ্গলবার লাল আর বুধবার সবুজ, বৃহস্পতিবার হলুদ, শুক্রবার ক্রিম রং, শনিবার নীল আর রবিবার গোলাপি। একই কাপড়ে তৈরি হবে লক্ষণ, ভরত, শত্রুঘ্ন, হনুমান ও শালিগ্রামের পোশাক। এক সেট পোষাক বানাতে আগে লাগত মোট ১১ মিটার কাপড়, এখন লাগে ১৭ মিটার।
إرسال تعليق
Thank You for your important feedback