সুশান্তের মৃত্যুর আগে-পরে রিয়ার সঙ্গে ৪৪ বার কথা বলেছিল রহস্যময় ‘এইউ’ (AU)’


সুশান্ত সিং রাজপুতের মৃত্যুরহস্যের তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। আর তদন্তের শুরুতেই সামনে এল চাঞ্চল্যকর তথ্য। সুশান্তের বান্ধবী তথা অভিনেত্রী তথা বিজনেস পার্টনার রিয়া চক্রবর্তীর কললিস্ট ঘাঁটতে গিয়ে পাওয়া গেল চাঞ্চল্যকর তথ্য। সুশান্তের মৃত্যুর আগে-পরে রিয়া মোট ৪৪ বার কথা বলেছিলেন রহস্যময় ‘এইউ’ নামক কোনও ব্যক্তির সঙ্গে। ফলে সিবিআই এখন হন্যে হয়ে খুঁজছে এই এইউ-কে। সূত্রের খবর, ট্রু কলারে ওই রহস্যময় ব্যক্তির নাম ভেসে উঠছে ‘এইউ’ (AU)। জানা যাচ্ছে সুশান্তের মৃত্যুর আগে ও পরে রিয়া তাঁকে ফোন করেছিলেন ৪৪ বার। আর রিয়াকে তিনি ফোন করেছিলেন ১৭ বার। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে কে এই ‘এইউ’ (AU)? পাশাপাশি রিয়া ওই সময়ে পরিচালক মহেশ ভাটকেও ফোন করেছিলেন। সিবিআই গোয়েন্দাদের ভাবাচ্ছে, রিয়ার ফোনে বেশিরভাগই পুরো নাম লিখে সেভ করা আছে। শুধু এই নম্বরটির ক্ষেত্রে লেখা ‘এইউ’ (AU)। রহস্য এখানেই। বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু হয়েছিল ১৪ জন। তার আগের দিন ১৩ জুন ও পরের দিন রিয়ার সঙ্গে একাধিকবার কথা হয়েছে এই রহস্যময় ব্যক্তির। উল্লেখ্য, আরেক তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ইডি) রিয়ার দুটি ও তাঁর বাবা-ভাইয়ের যাহতীয় মোবাইল, ল্যাপটপ, আইপ্যাড ও কম্পিউটার বাজেয়াপ্ত করেছে। সেগুলি ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়েছে। এছাড়া ইডি ও সিবিআই গোয়েন্দারা রিয়া সহ সংশ্লিষ্ট সকলেরই কল লিস্ট খতিয়ে দেখছেন। এই প্রক্রিয়াতেই গোয়েন্দাদের নজরে আসে রহস্যময় এই ‘এইউ’ (AU) নামের ব্যক্তির ব্যাপারটি। ফলে সুশান্ত মৃত্যুরহস্য আরও জটিল হল বলেই মনে করছেন অভিজ্ঞ মহল।
 

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم