রাজ্যে লকডাউনের দিন ফের বদলে গেল


আরও একবার লকডাউনের দিনক্ষণ পাল্টে দেওয়া হয়েছে। এই নিয়ে চারবার। আগে ঘোষণা করা হয়েছিল, বুধবার ৫ আগস্ট, শনিবার ৮ আগস্ট, ১৬ আগস্ট রবিবার, সোমবার ১৭ আগস্ট, রবিবার ২৩ আগস্ট, সোমবার ২৪ আগস্ট এবং সোমবার ৩১ আগস্ট এই সাতদিন সম্পূর্ণ লকডাউন হবে। সোমবার নবান্ন থেকে জানানো হয়েছে এই দিনগুলির কয়েকটি পরিবর্তন করা হয়েছে। এখন আগস্ট মাসের সম্পূর্ণ লকডাউনের দিনগুলি হল, ৫ আগস্ট বুধবার, ৮ আগস্ট শনিবার, বৃহস্পতিবার ২০ আগস্ট, শুক্রবার ২১ আগস্ট, ২৭ আগস্ট বৃহস্পতিবার, ২৮ আগস্ট শুক্রবার এবং ৩১ আগস্ট সোমবার।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم