৩০ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধই থাকছে লোকাল ট্রেন, মেট্রো


৩০ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধই থাকছে লোকাল ট্রেন ও মেট্রো। সোমবার রেলমন্ত্রক এক বিজ্ঞপ্তিতে এই কথা জানিয়েছে। আগে মঙ্গলবার, ১২ আগস্ট পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ করা হয়েছিল। লকডাউনের গোড়া থেকেই গোটা দেশে লোকাল ট্রেন বন্ধ করা হয়েছে। চলছে না মেট্রোও। তবে কিছু রুটে স্পেশাল ও এক্সপ্রেস ট্রেন চলাচল করছে। মুম্বইয়ে সীমিত সংখ্যায় চলছে লোকাল ট্রোনও। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখন এই ব্যবস্থাই বহাল থাকছে। পরবর্তী সিদ্ধান্ত পরে জানানো হবে।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم