মাত্র কটা লাড্ডু। তাতেই চাকরি নিয়ে টানাটানি পুলিশের। ঘটনা কেরলের। বুধবার অযোধ্যায় রামমন্দিরের ভূমিপুজো হয়েছে। সেই আনন্দে এক মিষ্টির দোকানি পুলিশকর্মীদের হাতে তুলে দিয়েছিলেন লাড্ডুর প্যাকেট। বিপত্তি তাকে ঘিরেই। কোচি শহরের পূর্বদিকের মুভাত্তুপুজা থানার পুলিশ লাড্ডু খাওয়ার ফল ভুগছে। তারা না জেনেবুঝেই লাড্ডু নিয়েছেন নাকি স্বেচ্ছায়, এখন বিতর্ক তা নিয়েই। সোশাল মিডিয়ায় এই ঘটনা ছড়িয়ে পড়ায় বিপদ বেড়েছে আরও। তাদের অনেকেরই কথা, বাবরি মসজিদ ধ্বংসের বিরোধিতা করেছে বামেরা। বামফ্রন্ট শাসিত কেরলে এই ঘটনা পুলিশ থানায় কী করে হতে পারে, উঠছে প্রশ্ন। বিতর্ক বাড়তে জেলার পুলিশ প্রধান কে কার্তিক এ নিয়ে তদন্তের আদেশ দিয়েছেন। জানা গিয়েছে, থানার সামনে বিজেপি সমর্থক এর দোকানদার সেন্ট্রি ডিউটিতে থাকা এক পুলিশকর্মীকে লাড্ডু দেন তিনিই। সেটি নিয়ে থানায় রেখে দেন ওই পুলিশকর্মী। তাঁরা লাড্ডুর অযোধ্যা মাহাত্ম্য জানতেন না।

إرسال تعليق
Thank You for your important feedback