
এলাকার দখল নিয়ে প্রকাশ্যেই দ্বন্দ্ব ছিল বাঁকুড়ার বিষ্ণুপুর থানার বেলিয়াড়া এলাকার উলিয়াড়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ও বর্তমান প্রধানের। এই নিয়েই দু’পক্ষের মধ্যে বিবাদ চলছিল। শনিবার রাতে সেটা চরমে ওঠে। শুরু হয় ব্যপক বোমাবাজি। একদল দুস্কৃতি চড়াও হয় গ্রামের মধ্যে থাকা তৃণমূলের দলীয় কার্যালয়ে। সেখানেও ব্যাপক বোমাবাজির পাশাপাশি ওই দলীয় কার্যালয়ে ভাংচুর চালায় দুস্কৃতীরা। অভিযোগ, এরপরই তাঁরা হামলা চালায় তৃনমূলের প্রাক্তন প্রধান শেখ বাবর আলির বাড়িতে। তাঁর বাড়ি লক্ষ করে ব্যাপক বোমাবাজি হয়। হামলা হয়েছে বুঝতে পেরে বাবর আলি পাশে থাকা হাজি সাহেবের বাড়িতে আশ্রয় নেয়। এরপর দুস্কৃতীরা ওই বাড়ির দরজা ভেঙে ঢুকে শেখ বাবর আলিকে বোমা মেরে ও কুপিয়ে খুন করে বলে অভিযোগ।

খবর পেয়ে রাতেই ওই গ্রামে বিশাল পুলিশবাহনী যায়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ। স্থানীয় মানুষের অভিযোগ, শনিবার সারারাত এলাকায় ব্যপক বোমাবাজি হয়েছে। রবিবার সকাল থেকেই এলাকা থমথমে। চাপা উত্তেজনার মধ্যেই পুলিশি টহলদারি চলছে। মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনি ও র্যাফ। প্রাক্তণ পঞ্চায়েত প্রধান শেখ বাবর আলির খুনের ঘটনায় অভিযোগের তির বর্তমান প্রধানের দিকেই। বাবর আলির পরিবারের দাবি, বর্তমান প্রধানের দলবলই এই হামলা ও খুনের পিছনে রয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে বিষ্ণুপুর থানার পুলিশ। ঘটনার জেরে পুলিশ এখনও পর্যন্ত ১৫ জনকে আটক করেছে বলে জানা গিয়েছে।

إرسال تعليق
Thank You for your important feedback