রামমন্দিরের ভূমিপুজো নিউইয়র্কের টাইমস স্কোয়ারেও


রামমন্দিরের ভূমিপুজোয় নানারকম আয়োজন করছেন আমেরিকার প্রবাসী ভারতীয়েরা। নিউইয়র্কের টাইমস স্কোয়ারে বিশাল বিলবোর্ডে রামচন্দ্র ও রামমন্দিরের থ্রিডি ছবি দেখা যাবে। বুধবার আমেরিকায় সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত সাড়ে নটা প্রদীপ জ্বালানো হবে। বিতরণ করা হবে মিষ্টি। ভারতীয় সংগঠনের নেতা জগদীপ সেহানি জানিয়েছেন, এই ঐতিহাসিক ক্ষণে নিউইয়র্কে উদযাপনের আয়োজন করা হচ্ছে। তাছাড়া, অযোধ্যায় ভূমিপুজোর সরাসরি সম্প্রসারণ দেখানো হবে। জয় শ্রীরাম লেখা থাকবে বিলবোর্ডে। এদিকে, বুধবারের অনুষ্ঠানকে ঘিরে গোটা অযোধ্যায় সাজো সাজো রব। একমাত্র আমন্ত্রিতরা ছাড়া কাউকে শহরে ঢুকতে দেওয়া হবে না। রামমন্দিরের আরও এক পুরোহিত প্রেমকুমার তিওয়ারি করোনা পজিটিভ হয়েছেন। অন্যদিকে, অযোধ্যা মামলায় এক আবেদনকারী ইকবাল আনসারিকে আমন্ত্রণ জানানো হয়েছে। অযোধ্যায় আনা হয়েছে দেশের নানা প্রান্তের পূণ্যভূমির মাটি ও জল।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم