
বিধাননগরের ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুভাষ বসু করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন। বুধবার সকালে স্থানীয় এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে তাঁর। বয়স হয়েছিল ৬৩ বছর। সুভাষবাবুর মৃত্যুতে টুইট করে শোকজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমবেদনা জানিয়েছেন প্রয়াত কাউন্সিলরের পরিবারকে। শোক জানিয়েছেন কলকাতা পুরসভার প্রধান প্রশাসক ফিরহাদ হাকিম। জানা গিয়েছে, লকডাউন চলাকালীন নিজের ওয়ার্ডে বিভিন্ন এলাকায় গিয়ে করোনা নিয়ে জনসাধারণকে সচেতন করেন সুভাষবাবু। গরিব মানুষের হাতে তুলে দিয়েছেন খাবার ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী। এরই মধ্যে ২৪ জুলাই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। জ্বর, শ্বাসকষ্টের মতো একাধিক উপসর্গ নিয়ে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। করোনা পরীক্ষা করলে রিপোর্ট পজিটিভ আসে। তাঁর স্ত্রী ও সন্তানও করোনায় আক্রান্ত বলে জানা যাচ্ছে।
إرسال تعليق
Thank You for your important feedback