
নৃশংশ, অমানবিক বা বিভৎস কোনও বিশেষণই বোধহয় এই ঘটনার জন্য কম পরবে। ২ বছরের শিশুকে মুখে কাপড় গুজে খুন করে আলমারিতে ঢুকিয়ে রাখলেন শিশুটির জেঠিমা। পরে শিশুটিকে যখন সকলে খোঁজাখুঁজি করছেন, তখনও নির্বিকার চিত্তে তিনিও যোগ দিয়েছেন সকলের সঙ্গে। পরে অবশ্য ধরা পড়ে যান ওই মহিলা। নারকীয় ঘটনাটি ঘটেছে বীরভূমের বোলপুরের কাশীপুর গ্রামে। জানা গিয়েছে পারিবারিক অশান্তির জেরেই এই ঘটনা ঘটিয়েছেন ওই মহিলা। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, শুক্রবার বিকেল থেকেই শিশুটি নিখোঁজ ছিল। তাঁকে আশেপাশের বাড়িতে না পেয়ে বাড়ির পাশের পুকুরে জাল দিয়েও খোঁজা হয়। রাতের দিকে পরিবার থানায় নিখোঁজ ডায়রি করেন। গভীর রাতে পুলিশ আসলে সকলকেই জেরা করা হয়। তখনই সন্দেহ গিয়ে পড়ে শিশুটির জেঠিমা তাজমিন বিবির ওপর। তাঁকে জেরা করতেই ভেঙে পড়েন ওই মহিলা। তাঁর ঘরের আলমারি খুলতেই হতবাক হয়ে যান পুলিশ আধিকারিকরা। দেখা যায়, শাড়ি-চাদরের মাঝে মুখে কাপড় গোজা অবস্থায় মরে পড়ে রয়েছে শিশুটি। পারিবারিক অশান্তির জেরেই এই খুন বলে স্বীকার করেছেন তাজমিন বিবি।
ছবি: অভিযুক্ত জেঠিমা তাজমিন বিবি…
কথাটা গোজা না গোঁজা।
ردحذفإرسال تعليق
Thank You for your important feedback