ফের অশান্ত বাসন্তী, চলল গুলি-বোমা, গুলিবিদ্ধ দুই


তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব যেন থামার নামই নেই বাসন্তীতে। রবিবার সকালেই বাসন্তীর চড়াবিদ্যা গ্রাম পঞ্চায়েত এলাকার পেটুয়াখালির শেখ পাড়ায় চলল গুলি-বোমা। এই ঘটনায় দুজন তৃণমূল সমর্থক গুলিবিদ্ধ হয়েছে বলে জানা যাচ্ছে। এলাকা দখলকে কেন্দ্র করেই রবিবার সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে বাসন্তীর চড়াবিদ্যা গ্রাম পঞ্চায়েত এলাকা। যুব ও মাদার তৃণমূল কংগ্রেসের মধ্যে দ্বন্দ্ব বহুদিনের। এলাকা কার দখলে থাকবে এই নিয়ে মাঝেমধ্যেই গন্ডোগোলে জড়িয়ে পড়ে দুই গোষ্ঠী। রবিবারও এই নিয়ে গোলমাল শুরু হয়। গুলিবিদ্ধ হয়েছেন দুইজন তৃণমূল কর্মী, তাঁদের নাম মহৎ শেখ ও শারুখ শেখ। গুরুতর জখম অবস্থায় দুজনকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে। অভিযোগের তির যুব তৃণমূলের দিকে। এই ঘটনার জেরে ব্যপক উত্তেজনা তৈরি হয়েছে এলাকায়। ঘটনাস্থলে বাসন্তী থানার বিশালবাহিনী রয়েছে।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم