
গতবছর জুলাই মাসে কলকাতার বউবাজারে আচমকাই ফাটল দেখা দিতে শুরু করে একের পর বাড়ি, দোকানে। কিছু বুঝে ওঠার আগেই কয়েকটি পুরোনো বাড়ি হুড়মুড় করে ভেঙেও পড়ে। জানা যায় ইস্ট-ওয়েস্ট মেট্রের সুড়ঙ্গ খোঁড়ার কাজের জন্যই এই বিপত্তি। বউবাজারে মাটির নীচেই ছিল সুড়ঙ্গ খোঁড়ার জন্য আনা টানেল বোরিং মেশিন (TBM) চণ্ডী। ফলে তড়িঘড়ি সিমেন্ট দিয়ে ওই গর্ত বন্ধ করে দেয় মেট্রো কর্তৃপক্ষ। প্রায় এগারো মাস সেখানেই আটকে রয়েছে টানেল বোরিং মেশিন চণ্ডী। পাশাপাশি আরেকটি টিবিএম উর্বি শিয়ালদার দিকে সুড়ঙ্গ খোঁড়ার কাজ করছে। এবার ওই মেশিনটি মাটি খুঁড়ে উপরে তোলার জন্যই খোঁড়া হচ্ছে বিশালাকায় গর্ত। যা কিনা অতিকায় চৌবাচ্চার মতোই দেখতে হবে। দ্বিতীয় টিবিএম-এর কাজ সম্পূর্ণ হলে এই গর্ত দিয়েই উপরে তোলা হবে। ইস্ট-ওয়েস্ট মেট্রোর নির্মাণকারী সংস্থা KMRCL জানাচ্ছে, এই চৌবাচ্চা খোঁড়ার জন্য অস্ট্রিয়া থেকে আনা হয়েছে বিশেষ যন্ত্র। তবে মেশিন দুটি তোলার সময় যাতে ফের ধস না নামে তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। গর্তের চারপাশে পুরু গার্ডওয়াল তৈরি করা হচ্ছে। জানা যাচ্ছে মেশিনটি যেখানে চাপা আছে, তার চারপাশে খুঁড়তে হবে ৩৮ মিটার গভীর গর্ত। তারপর গর্তের মধ্যেই মেশিনের চারপাশে ১৩০ টি পিলার দিয়ে তৈরি করা হবে গার্ডওয়াল। ফলে পুরো গর্তটি একটি অতিকায় চৌবাচ্চায় পরিণত হবে। সম্পূর্ণ কাজ শেষে হতে আরও ৫-৬ মাসে সময় লাগবে বলে জানিয়েছে KMRCL।

إرسال تعليق
Thank You for your important feedback