এবার করোনা আক্রান্ত হলেন অপরাজিতা আঢ্য

টলিউডে করোনার থাবা অব্যহত। এবার আক্রান্ত হলেন টেলি ও বড়পর্দার জগতের জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য। তিনি ছাড়াও তাঁর পরিবারের অপর তিন সদস্যও করোনায় আক্রান্ত হয়েছেন। যৌথ পরিবারেই থাকেন অপরাজিতা। পরিবারে মোট সদস্য ১২ জন। এরমধ্যে চারজনই করোনায় আক্রান্ত হয়েছেন। অপরাজিতা ছাড়াও তাঁর শাশুড়ি, কাকাশ্বশুর এবং ননদ করোনা পজিটিভ হয়েছেন। ডাক্তারের পরামর্শ মেনে প্রত্যেকেই হোম আইসোলেশনে রয়েছেন বলে জানিয়েছেন অভিনেত্রী। তিনি আরও জানিয়েছেন, প্রথমে শাশুড়ির হালকা জ্বর এসেছিল। এরপরই পরিবারের সকলের করোনা পরীক্ষা করানো হয়। সেই রিপোর্টেই চার জনের পজিটিভ বলে জানা যায়। উল্লেখ্য, করোনা সুরক্ষা বিধি মেনেই শুটিং শুরু করেছিলেন অপরাজিতা। বেশ কয়েকটি ছবি ও একটি রিয়েলিটি শো-এর কাজ করছিলেন তিনি। তবে কীভাবে সংক্রমণ ছড়াল সেই সম্পর্কে কোনও ধারণা নেই অভিনেত্রীর।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم