এবার নব্বই লাখের দোরগোড়ায় করোনা সংক্রমণ। মোট সংক্রমিত এখন ৮০,৮৮,৮৫১ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৪৮,৬৪৮ জন, আগের দিনের তুলনায় সামান্য কম। মারা গিয়েছেন ৫৬৩ জন। মোট মৃতের সংখ্যা এখন ১,২১,০৯০। ২৪ ঘণ্টায় অ্যাক্টিভ কেসের সংখ্যা কমেছে ৯৩০১টি, তা এখন ৫,৯৪,৩৮৬। মোট সুস্থ হয়েছেন এখনও পর্যন্ত ৭৩,৭৩,৩৭৫ জন।
দেখা যাচ্ছে, মৃতদের ৭৯ ভাগই ১০টি রাজ্যের। সবার আগে মহারাষ্ট্র, তারপরই পশ্চিমবঙ্গ। তারপর কর্নাটক, ছত্তিশগড়, দিল্লি। সুস্থ হওয়ার নিরিখেও এগিয়ে মহারাষ্ট্রই, তারপর কেরল। স্বাস্থ্যমন্ত্রক জানাচ্ছে, গত ৯ দিনে এক কোটির উপর নমুনা পরীক্ষা করা হয়েছে। পজিটিভিটি হারও কমে এখন ৭.৫৪ শতাংশ।

إرسال تعليق
Thank You for your important feedback