গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় সংক্রমিত হয়েছেন ৪৯,৮৮১ জন, মারা গিয়েছেন ৫১৭ জন। সবমিলিয়ে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮০,৪০,২০৩ জন। মৃতের মোট সংখ্যা এখন ১,২০,৫২৭ জন। দেশে অ্যাক্টিভ কেসের মোট সংখ্যা এখন ৬,০৩,৬৮৭। এপর্যন্ত সুস্থ হয়েছেন ৭৩,১৫,৯৮৯ জন। নমুনা পরীক্ষা হয়েছে মোট ১০,৬৫,৬৩,৪৪০টি। অন্যদিকে, রাজ্যে সামান্য কমেছে দৈনিক করোনা সংক্রমণ। তবে সামান্য বেড়েছে করোনায় দৈনিক মৃতের সংখ্যা। বেড়েছে রাজ্যের সুস্থতার হার। বুধবার রাজ্য স্বাস্থ্যদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৩,৯২৪ জন, মঙ্গলবারের তুলনায় কিছুটা কম। কলকাতায় একদিনে ৩,৬১,৭০৩ জন। বুধবার মারা গিয়েছেন ৬০ জনের। এখনও পর্যন্ত মোট করোনায় মৃত্যু ৬,৬৬৪ জন। এখন এরাজ্যে সুস্থতার হার দাঁড়িয়েছে ৮৭.৯০ শতাংশ। বুধবার সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩, ৯২৫ জন। মোট সুস্থ হয়েছেন ৩, ১৭, ৯২৮ জন।

إرسال تعليق
Thank You for your important feedback