বম্ব বাদ, অক্ষয়ের ফিল্ম এখন শুধুই লক্ষ্মী

অক্ষয় কুমারের লক্ষ্মী বম্ব নাম নিয়ে শোরগোল পড়েছিল। ফিল্মের নামে দেবী লক্ষ্মীকে অবমাননা করা হয়েছে উঠছিল এমনই অভিযোগ। এখন ছবির নাম থেকে বাদ দেওয়া হয়েছে বম্ব। এখন ফিল্মটি শুধুই লক্ষী। ট্রেলারে রীতিমতো সাড়া ফেলেছে অক্ষয় কুমারের এই ফিল্ম। ছবিতে এক বৃহন্নলার চরিত্রে অভিনয় করছেন অক্ষয় কুমার।

 

বৃহস্পতিবার রাঘব লরেন্সের এই ফিল্মটি নিয়ে সেন্সর বোর্ডের সঙ্গে কথা বলেন প্রযোজকরা। হিন্দু আবেগের কথা মাথায় রেখে তিন প্রযোজক অক্ষয় কুমার, সাবিনা খান ও তুষার কাপুর ফিল্মের নাম বদলাতে সম্মত হয়েছেন। এই কমেটির নাম এখন হবে শুধু লক্ষ্মী। ২০১১ সালের তামিল ফিল্ম কাঞ্চনার রিমেক। সেটিরও পরিচালক ছিলেন লরেম্স। অক্ষয়, কিয়ারা আদবানিকে নিয়ে হিন্দিতে এটিই তাঁর প্রথম কাজ। ডিজনি প্লাস হটস্টার ভিআইপিতে ৯ নভেম্বর ফিল্মটি মুক্তি পাবে।

 

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم