বাজারে আগুন, এবার লক্ষ্মীপুজোয় মাথায় হাত

প্রতিবছরই লক্ষ্মীপুজোর বাজারের দর অন্যদিনের তুলনায় বেশি থাকে। করোনা আবহে এবার তা বেড়ে গিয়েছে অনেক গুণ। এবার বহু বাড়িতেই পুজো হচ্ছে নমো নমো করে। কারণ বাজারের আগুন দাম।

 

শুক্রবার চন্দ্রমুখী আলু ৩৮, পিঁয়াজ ১০০, গাজর ১০০ টাকা, ক্যাপসিকাম ২৩০, লঙ্কা ১৮০ টাকা, ঢ্যাঁড়স ৭০ টাকা, সিম ১৫০ টাকা, বেগুন ৬০ টাকা, করলা ৮০ টাকা, টমেটো ৮০ টাকা, বাঁধাকপি ৫০ টাকা, বিন ২০০ টাকা, পটল ৫০ টাকা। ফলের মধ্যে আপেল ১০০, জলপাই ৬০, পেয়ারা ৬০, পানিফল ৮০, মৌসম্বি ৮০, শাকালু ৯০, কাঁঠালি কলা ৪ পিস ২৫, ছোট সাইজ বাতাবি লেবু ২০ টাকা। একটু বড় সাইজের নারকেল বিকোচ্ছে ৪০ থেকে ৫০ টাকা প্রতি পিস হিসেবে।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم