৫১ নয়, এবার একজন কুমারীকেই পুজো করা হল কঙ্কালিতলায়

করোনার কোপ এবার বীরভূমের কঙ্কালিতলার সতীপীঠে। প্রতিবছরই মহাধুমধামে এখানে ৫১ জন কুমারীর পুজো হয়। স্বামী মুক্তানন্দ মহারাজ এই রীতির সূচনা করেছিলেন। মা তাঁকে স্বপাদেশে আদেশ দিয়েছিলেন জাতির মঙ্গল কামনায় প্রার্থনা করতে। তারপর থেকেই প্রথা মেনে জাতির মঙ্গল কামনায় পুজো করে আসছেন বীরভূমের সতীপীঠ কংকালীতলা মন্দিরের মুক্তানন্দ মহারাজ।


২০২০ সালে এসে সেই রীতির ছেদ পড়ল করোনার ধাক্কায়। কার্যত নম নম করেই এবার মাত্র একজন কুমারীকে পুজো করা হল এবার। একান্ন সতীপীঠের স্মরণেই বীরভূমের সতীপীঠ কঙ্কালিতলায় ৫১ জন কুমারীর পুজো হয় প্রতিবছর। এবার করোনা সংক্রমণের আশঙ্কায় সেই রীতি আংশিকভাবে সারা হল। ঘট প্রতিস্থাপন করে মাত্র একজন কুমারী কন্যার পুজো করা হল। প্রতি বছরের মতো এবার আর মেলা হয়নি কঙ্কালিতলায়।

প্রশাসনের উদ্যোগে নেই সেই চেনা ভিড়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রতি বছর বহু ভক্ত ও তীর্থযাত্রী কঙ্কালিতলায় আসতেন কুমারী পুজো দেখতে। কিন্তু কুমারী পূজার উদ্যোক্তারা ও কঙ্কালীতলা পঞ্চায়েতের আধিকারিকরা যৌথভাবে এই সিদ্ধান্ত নেয় এবছর ছোট করেই সারা হবে কুমারী পুজো। উল্লেখ্য, বিগত ৪৪ বছর ধরেই এখানে ৫১ জন কুমারীর পুজো হয়ে আসছে।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم