সিনেমায় নায়ক নায়িকার গান থাকবে না ভাবাই যায় না। তবে ওঁরা লিপ দেন মাত্র। দিলীপকুমারের কণ্ঠ ধার রফি সাহেবের। রাজ কাপুরের মুকেশ, দেব আনন্দের কিশোরকুমার এমনটাই চলত। পরে রাজেশ খান্না এবং অমিতাভের গান মানেই ফের ওই কিশোর। এর পরিবর্তন হয়নি শাহরুখ আমিরদের আমলেও। শাহরুখ কুমার শানু, উদিতনারায়ণ ইত্যাদির কণ্ঠে লিপ দিলেও তাঁর কণ্ঠস্বরের সাথে সবচাইতে মিল ছিল অভিজিতের গলার। ঠিক ২৫ বছর আগে দিলওয়ালে দুলহানিয়াতে "জারাসা ঝুম লু" গান রেকর্ডের পর শাহরুখ বুঝলেন অভিজিৎ এবং তাঁর ম্যাচিংয়ের বিষয়।
এরপর ইয়েস বস থেকে বহু ছবিতে অভিজিৎই হয়ে ওঠেন শাহরুখের গানের কণ্ঠ। কানপুরে জন্ম এবং পড়াশুনা হলেও অভিজিৎ মনেপ্রাণে বাঙালি। নিজেই দুর্গাপুজো শুরু করেন লোখান্ডওয়ালাতে। খুব বিখ্যাত সেই পুজো, সাধারণের জন্য অবাধ প্রবেশদ্বার এবং প্রসাদের ব্যবস্থা থাকে। যদিও এবছর পুজো হয়নি কিন্তু বাড়ির লক্ষ্মীপুজো হচ্ছে। এবার তাঁর পক্ষে আরও শুভ, কারণ আজ তাঁর জন্মদিন |
إرسال تعليق
Thank You for your important feedback