মণীশ শুক্লা খুনের ঘটনায় গ্রেফতার হল আরও ২ জন। তাদের নাম সুজিত যাদব, রোশন রাই। তারা বিহারের ছাপড়ার বাসিন্দা। এই দুজনকেই পাঞ্জাবের লুধিয়ানা থেকে সিআইডি গ্রেফতার করে। পুলিশের অভিযোগ, এরা ঘটনার দিন শার্প শুটার হিসেবে কাজ করেছিল। এই গ্রেফতারের ফলে মণীশ হত্যার সঙ্গে ভিন রাজ্যের যোগ স্পষ্ট হয়েছে। মণীশ খুনের টিমে ছিলেন ১৮ থেকে ২০ জন। তাদের মধ্যে ছিল ৭ জন শার্প শুটার। এনিয়ে এই ঘটনায় তাদের ৩ জনকে গ্রেফতার করা হল।
এর আগে গ্রেফতার হয়েছে সুবোধ যাদব। এই ঘটনা আরও গ্রেফতার হয়েছে মহম্মদ খুররম এবং গুলাব শেখ। সুবোধই বিহার থেকে শুটার এনেছিল। তাদের অস্ত্রও দিয়েছিল সে। সুবোধের সঙ্গে যোগাযোগ করেছিল গ্রেফতার হওয়া নাসির খান। ৪ অক্টোবর থানার কাছেই প্রকাশ্যে খুন হয়েছিলেন টিটাগড়ের পুর প্রতিনিধি মণীশ। মোটরসাইকেলে চড়ে এসেছিল আততায়ীরা।
إرسال تعليق
Thank You for your important feedback