কেমন আছেন বিজেন্দ্র?

আমাদের আম দেশবাসী দুটি খেলার বিষয়ে উৎসাহিত একটি ক্রিকেট, অন্যটি ফুটবল। অথচ একটা সময়ে ভারতীয় হকি অলিম্পিকে সোনা রুপো ব্রোঞ্জ জয় করেছে কিন্তু ৮০-র পর দেড় দশক বাদে প্রতি অলিম্পিকেই মেডেল পেয়েছে ভারত এবং তা ব্যক্তিগত প্রতিভাতেই | ২০০৮এ বেজিং অলিম্পিকে বক্সিংয়ে ব্রোঞ্জ জিতেছিলেন পাঞ্জাব পুত্তর বিজেন্দ্র সিং। বাবা বাস ড্রাইভার ছিলেন, দরিদ্র পরিবারে কষ্ট করে ওভারটাইম করে ছেলেকে বক্সার তৈরি করেছিলেন বিজেন্দ্রর বাবা। তারপর শুধু লড়াই। ২০০৮ সালে অলিম্পিকের মতো ইন্টারন্যাশনাল গেম ব্রোঞ্জ এরপর কমনওয়েলথ গেমসে রুপো।
আমাদের দেশে এই অন্য খেলার হিরোরা টাকা পয়সা করতে পারতেন না এই সেদিনও। কাজেই পেশাদার বক্সিংয়ে যেতে হয় বিজেন্দ্রকে। ফলে অপেশাদার অলিম্পিক বা কমনওয়েল্থে আর অংশ নিতে পারেননি বিজেন্দ্র। এখন তিনি খানিক টাকার মুখ দেখেছেন। পরিবারকে স্বস্তিতে রেখেছেন। কিন্তু হারিয়ে গেছেন জনতার কাছ থেকে। বৃহস্পতিবার তাঁর ৩৫তম জন্মদিন। কেউ ভুলুক বা না ভুলুক সচিন তেন্ডুলকার জন্মদিনের শুভেচ্ছা দিতে ভোলেননি। 

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم