আগামীকাল অমিত শাহর সঙ্গে বৈঠক, এরপরই একমাস দার্জিলিংয়ে ছুটি কাটাবেন রাজ্যপাল জগদীপ ধনকড়। রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি এবং বিমল গুরুংয়ের ফের প্রকাশ্যে আসার পর ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠা পাহাড়ের পরিস্থিতিতে রাজ্যপালের দার্জিলিং সফর নিয়ে শুরু হয়েছে জল্পনা। বুধবারই একটি টুইট করে রাজ্যপালের অফিসিয়াল পেজে জানানো হয়, ‘দিল্লি সফরে যাচ্ছেন রাজ্যপাল। ২৮ অক্টোবর বিকেলে দিল্লির উদ্দেশে রওনা দেবেন। ২৯ অক্টোবর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে তাঁর বৈঠক’। আর রাজভবন সূত্রে আরও জানা যায় ৩০ তারিখ দিল্লি থেকে কলকাতায় ফিরেই চলে যাবেন দার্জিলিং। সেখানে রাজভবনেই পুরো একমাস থাকবেন সস্ত্রীক রাজ্যপাল। নিছকই ছুটি কাটানো নাকি অন্য কিছু, সেই নিয়েই কৌতুহল জন্ম নিয়েছে বাংলার রাজনৈতিক মহলে। এর আগে বৃহস্পতিবারই দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠক করবেন রাজ্যপাল।
West Bengal Governor Shri Jagdeep Dhankhar would be on an official visit to Delhi from Oct 28-30. Governor Dhankhar leaves for Delhi on evening of Oct 28 and returns to Kolkata on Oct 30. His engagements include calling on the Union Home Minister Shri Amit Shah on Oct 29.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) October 28, 2020
সাম্প্রতিক অতীতে বিভিন্ন ইস্যুতে রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বারেবারে সংঘাতে জড়িয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। এবার তিনি আচমকাই দিল্লি যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে। তাই রাজনৈতিক মহলের পর্যবেক্ষণ এই বৈঠক যথেষ্ঠই তাৎপর্যপূর্ণ। অপরদিকে সদ্যই আত্মপ্রকাশ করেছেন ‘পলাতক’ গোর্খা জনমুক্তি নেতা বিমল গুরুং। কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে তিনি ঘোষণা করেন এনডিএ ছেড়ে এবার তিনি তৃণমূলের হাত ধরবেন। এরপরই পাহাড়ে তাঁকে ঘিরে অশান্তির কালো মেঘ ঘনিয়েছে। গুরুংয়ের প্রতিদ্বন্দ্বী বিনয় তামাং গোষ্ঠী বিষয়টি ভালোভাবে নেয়নি। কয়েকদিন ধরে পাহাড়ে বিমল বিরোধী বিক্ষোভ ও মিছিল হচ্ছে। এই আবহেই রাজ্যপাল পুরো একমাস দার্জিলিংয়ে থাকবেন। রাজ্যপালের এই সিদ্ধান্ত যথেষ্টই ইঙ্গিতবহ বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।

إرسال تعليق
Thank You for your important feedback