ঘটনাটি হাবড়া থানার পোস্ট অফিস রোড এলাকার। অভিযুক্ত যুবকের নাম সৌরভ ঘোষ (২৩)। অভিযোগ, দীর্ঘদিন ধরেই এক যুবতীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেছেন। যুবতীর বাড়ি হাবরা থানা এলাকার বানিপুর রবীন্দ্র সরণি এলাকায়। বছরখানেক ধরেই তাঁরা মেলামেশা করতেন বলে জানিয়েছে পুলিশ। অভিযুক্ত যুবক একটি মোবাইল সারাইয়ের দোকানে কাজ করতো, সেখানেই আলাপ হয় ওই যুবতীর সঙ্গে। এরপরই ভালোবাসার সম্পর্ক। কিন্তু যুবতীর অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে একাধিকবার সহবাস করেছেন সৌরভ। কিন্তু ইদানিং বিয়ের জন্য চাপ দিতেই বেঁকে বসে সে। অবশেষে হাবড়া থানার দ্বারস্থ হয় ওই যুবতী। অভিযুক্ত সৌরভ ঘোষের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেন নির্যাতিতা যুবতী। অভিযোগ পেয়েই তন্দন্তে নামে হাবড়া থানার পুলিশ। বাড়ি থেকেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত সৌরভকে। বুধবারই তাঁকে বারাসত আদালতে তোলা হলে বিচারক তাঁকে পাঁচদিনের পুলিশি হেফাজতে পাঠায়। ঘটনার তদন্ত করছে হাবড়া থানা।

إرسال تعليق
Thank You for your important feedback