হোয়াইট হাউসের দৌড় এখন রীতিমতো হাড্ডাহাড্ডি। রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ডেমোক্রাট জো বাইডেনের লড়াই কোনও কোনও রাজ্যে বেশ কাছাকাছি। মার্কিন সংবাদমাধ্যমগুলির শেষ পূর্বাভাস, বাইডেন পেয়েছেন ইলেকটোরাল কলেজের ৭৩টি ভোট, ট্রাম্প ৪৮টি। জিততে লাগবে ২৭০টি ভোট। নর্থ ও সাউথ ডাকোটা, লুইসিয়ানা, নেব্রাস্কা, সাউথ ক্যারোলিনা, ওয়েস্ট ভার্জিনিয়া, কেন্টাকি, ওকলাহামা, কেন্টাকি, ইন্ডিয়ানা, আরকানসাসের মতো রাজ্যগুলিতে ট্রাম্প এগিয়ে থাকলেও নিউইয়র্ক, নিউ মেক্সিকো, নিউহ্যাম্পশায়ার, কানেকটিকাট, ম্যাসাচুটেস, নিউ জার্সি, ডেলাওয়ার, মেরিল্যান্ডে জয়ী হয়েছেন বাইডেন।
ভোট গণনা চলছে আমেরিকায়এ পর্যন্ত মহিলা ভোটারদের মধ্যে ভালো ফল হচ্ছে বাইডেনের। তুলনায় পুরুষ ভোটারদের ঝোঁক ট্রাম্পের দিকে। অশ্বেতকায়দের মধ্যে ট্রাম্প পেয়েছেন ১১ শতাংশ ভোট, বাইডেন ৮৭ শতাংশ। সবমিলেয় এখনও যে ৬৭ শতাংশ ভোট গোণা হয়েছে, তার বাইডেন তার ৫০ শতাংশে এগিয়ে, ট্রাম্প ৪৮.৮ শতাংশে। আরকানসাসে ট্রাম্প জিতলেও লড়াই হাড্ডাহাড্ডি ফ্লোরিডা, জর্জিয়া, ওহাইওতে। ওহাইওতে অবাক করে জিতেছেন ট্রাম্প। এবার করোনার জন্য ভোটের আগেই প্রায় ১০ কোটি ভোট পড়ে গিয়েছিল। প্রাথমিকভাবে গোনা হচ্ছে সেই ভোটগুলি। মঙ্গলবার যাঁরা বুথে গিয়ে ভোট দিয়েছেন তাঁদের ভোট গোনা হবে তারপর। ফলে ভোটগণনা শেষ হতে সময় লাগবে অনেক।

إرسال تعليق
Thank You for your important feedback