বাংলাদেশি ক্রিকটে তারকা সাকিব আল হাসানের নিরাপত্তায় একজন গানম্যান নিযুক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সশস্ত্র নিরাপত্তারক্ষী সাকিব আল হাসানের বাড়ি থেকে মিরপুর স্টেডিয়ামে আসা যাওয়ার সময় তাঁর সঙ্গে থাকবেন। বিসিবির কর্তা নিজামুদ্দিন চৌধুরী সুজন বুধবার বলেন, সাকিবের নিরাপত্তার বিষয়ে সজাগ বিসিবিও। সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে আমরা সাকিবের নিরাপত্তার বিষয়টি নিয়ে কথা বলেছি আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গেও। বিসিবির তরফ থেকে সাকিবকে একজন দেহরক্ষী দেওয়া হয়েছে। তাঁর বাড়ি থেকে মিরপুর মাঠে আসা যাওয়ার সময় ওই গানম্যান সাকিবের সঙ্গে থাকবেন।
এর আগে ফেসবুকে অলরাউন্ডার সাকিব আল হাসানকে হত্যার হুমকি দেয় এক যুবক। রবিবার (১৫ নভেম্বর) রাত ১২টা ৭ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্ট 'Mohsin Talukdar' থেকে লাইভে এসে সাকিবকে হত্যার হুমকি দেন তিনি। তাকে গ্রেফতার করা হয়েছে। সম্প্রতি কলকাতায় গিয়ে কালীপূজার এক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সাকিব। এতে বিক্ষুব্ধ হয়ে এই অলরাউন্ডারকে কুপিয়ে হত্যার হুমকি দেন মহসিন। অকথ্য ভাষায় সাকিবকে গালাগালও করে সে।
إرسال تعليق
Thank You for your important feedback