অবশেষে চোখ মেলে তাকালেন বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। বেশ কয়েকদিন পর কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন অভিনেতার চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসক দল। খানিকটা আশার আলো দেখতে শুরু করেছেন বাংলার তামাম সিনেমাপ্রেমী মানুষও। মঙ্গলবার রাতে হাসপাতালের মেডিকেল বুলেটিন থেকে জানা যাচ্ছে চতুর্থবার ডায়ালিসিস হয়েছে সৌমিত্রবাবুর। ফলে রক্তে ইউরিয়া ও ত্রিয়েটিনিনের মাত্রা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার নিজেই চোখ মেলে তাকাতে পেরেছেন টলিউডের অন্যতম জনপ্রিয় এই বর্ষীয়ান অভিনেতা।
চিকিৎসকদের মতে ডায়ালিসিসের ফলেই ইতিবাচক ফল মিলেছে। মঙ্গলবার সৌমিত্রবাবুকে আবারও রক্ত দিতে হয়েছে বলেও হাসপাতাল সূত্রে জানানো হয়েছে। যদিও তাঁর দেহে আর নতুন করে রক্তক্ষরণ হয়নি। ফলে যথেষ্টই আশাবাদী চিকিৎসকরা। তাঁরা জানিয়েছেন, তাঁদের মূল লক্ষ্য ছিল সৌমিত্রবাবুকে সচেতন অবস্থায় ফিরিয়ে নিয়ে আশা। এবার স্নায়ুর সমস্যার সমাধানের পথে এগোনো যাবে। যদিও এখনও ভেন্টিলেশনে রয়েছেন অভিনেতা। তাঁর শারীরিক অবস্থা উদ্বেগজনক হলেও স্থিতিশীল।

إرسال تعليق
Thank You for your important feedback