দ্রুত সুস্থ হচ্ছেন ঋদ্ধিমান

বুধবারই মাঠে নেমে ব্যাটিং করলেন উইকেটের পিছনের 'সুপারম্যান।' সেই ছবি সহ টুইট করে ভারতীয় ক্রিকেট বোর্ড। লেখা হয়, দেখুন কে ব্যাট করছে।' বাস্তব সত্যি এই মুহূর্তে বিশ্বের শ্ৰেষ্ঠ কিপার ঋদ্ধিমান। হ্যামস্ট্রিং চোট ছাড়া আর কোনও সমস্যা নেই ঋদ্ধির। এই আঘাতটি তিনি পান IPL সালের খেলাতেই। দু বছর আগে এই ধরনের চোটে দল থেকে বাদ পড়েছিলেন ঋদ্ধি কিন্তু এবার বোর্ড তথা বিরাট কোহলির ইচ্ছায় তাঁকে বাদ দেওয়া যায়নি।


ঋদ্ধি দেশে ফিরে আস্তে পারতেন কিন্তু শোনা যায় অধিনায়ক কোহলি তাঁকে দলের সাথেই রাখতে চেয়েছেন। ভারত প্রথমে স্বল্প ওভারের ক্রিকেট খেলবে তারপর টেস্ট। সৌরভের ধারণা, ততদিনে ঋদ্ধি সম্পূর্ণ ফিট হয়ে যাবেন। তবে নেটে তাঁকে স্বাভাবিকই লেগেছে।|   

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم