পাকিস্তানে দেড় হাজার বছরের মন্দির

দেড়হাজার বছরের পুরানো হিন্দু মন্দির আবিষ্কার হল পাকিস্তানে। উত্তরপশ্চিম পাকিস্তানের সোয়াত প্রদেশে এই প্রাচীন মন্দির আবিষ্কার করেছেন ইতালিয়ান ও পাকিস্তানি প্রত্নতাত্ত্বিকরা। বারিকোট ঘুন্ডাইয়ে খননকার্যের সময় মন্দিরটি দেখতে পাওয়া গিয়েছে। 


খাইবার পাখতুনখোয়ার পুরাতাত্ত্বিক বিভাগের ফজলে খালিক জানিয়েছেন, এই মন্দিরটি বিষ্ণুর। ১.৩০০ বছর আগে হিন্দু শাহি আমলে এটি বানিয়েছিল হিন্দুরা। হিন্দু শাহি বা কাবুল শাহি বংশ কাবুল উপত্যকা, পাকিস্তানের গান্ধার থেকে উত্তর পশ্চিম ভারত শাসন করত। মন্দিরের কাছেই একটি সেনাছাউনি ও ওয়াচ টাওয়ারে চিহ্নও মিলেছে। 


পাওয়া গিয়েছে একটি পুকুর। পুরাতাত্ত্বিকদের ধারণা, পুজো নিবেদনের আগে ভক্তরা সেখানে স্নান করত। এই প্রথম সেখানে হিন্দু শাহি আমলের নির্দশন পাওয়া গেল। গান্ধার সভ্যতার সময়ের এটা প্রথম মন্দির। হিন্দু মন্দির ছাড়াও সোয়াত উপত্যকায় বৌদ্ধদের একাধিক নির্দশনও পাওয়া গিয়েছে।


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم