আমেরিকার ডেমোক্র্যাট পার্টির সাথে ভারতের সম্পর্ক বরাবরই ভালো। বিল ক্লিটন সিদ্ধার্থশঙ্কর রায়কে খুব স্নেহ করতেন। সিদ্ধার্থ বাবু হিলারি ক্লিটনকে যোগ ও আয়ুর্বেদ ব্যবহার শিখিয়েছিলেন। বারাক ওবামা মনমোহন সিংকে বিশ্বের অন্যতম সেরা অর্থনীতিবিদ বলেছিলেন। আজকের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন মনমোহনকে ব্যক্তিগত বন্ধু বলেছিলেন। এর আগে বাইডেন যখন ভারতে ভাইস প্রেসিডেন্ট হিসাবে এসেছিলেন তখন বলেছিলেন যে তার পূর্বপুরুষ ভারতেই পাকাপাকি বসবাস করেছিলেন।
অন্যদিকে কমলা হ্যারিসের মা চেন্নাইয়ের মেয়ে ছিলেন। কমলার আমন্ত্রণে তাঁর মাসি, মামারা বহুবার আমেরিকা সফর করেছেন। কিন্তু কংগ্রেস নেতা ও অভিনেতা শত্রুঘ্ন সিনহা জানিয়েছেন তিনি ও তাঁর পরিবার কমলার জয়ে খুব খুশি কারণ তাঁর ভাইঝি আমেরিকাবাসি প্রীতা সিনহা কমলার হয়ে ভোট প্রচার করেছেন, এ নিয়ে তিনি টুইটও করেন।
إرسال تعليق
Thank You for your important feedback