জার্মানির ড্রেসডেনের জাদুঘর থেকে একবছর আগে চুরি হয়েছিল হিরে খচিত ডজনখানেকেরও বেশি জিনিসপত্র। মঙ্গলবার সেই চুরির সূত্রে ধরা পড়ল তিন চোর। তারা জার্মান। একইসঙ্গে বার্লিনের ১০টি অ্যাপার্টমেন্ট, গ্যারেজ, গাড়িতে তল্লাশিও চালানো হয়েছে।
ড্রেসডেনের রয়াল প্যালেসে ২০১৯ সালের ২৫ তারিখে এই দুঃসাহসিক চুরি হয়। এটা আধুনিক ইতিহাসে সবথেকে বড় শিল্পদ্রব্য চুরির ঘটনা। জাদুঘরে আংশিক লোডশেডিং করে জানলা ভেঙে চোরেরা ঢুকেছিল। অষ্টাদশ শতকের স্যাক্সন শাসক অগাস্ট দ্য স্ট্রংয়ের আমলের রত্নখচিত জিনিসপত্র খোয়া গিয়েছিল সেইদিন। যার দাম কয়েক কোটি ইউরো। সিসিটিভি ঘেঁটে দেখা গিয়েছিল একজন চোর কুড়ুল দিয়ে শোকেস ভাঙছে।
চুরি যাওয়া জিনিসের মধ্যে ছিল একটি তলোয়ার, যার হাতলে ছিল ৯টি বড়মাপের হিরে আর ৭৭০টি ছোট হিরে। একটি বর্ম, যাতে ছিল ৪৯টি বিখ্যাত ড্রেসডেন হোয়াইট ডায়মন্ড। এর আগে জার্মানিতে অনেক বড় চুরি হয়েছে ব্যাঙ্ক, জাদুঘরে। একটি জাদুঘর থেকে চুরি হয়েছিল ১০০ কিলোর সোনার মুদ্রা। চুরি গিয়েছে বিগ ম্যাপল লিফ স্বর্ণমুদ্রা।
إرسال تعليق
Thank You for your important feedback