৫০ থেকে ৭০ দশককে বলা হয় বাংলা সিনেমার স্বর্ণযুগ। খ্যাতনামা সাহিত্যিক থেকে পরিচালক, সুরকার থেকে ক্যামেরাম্যান এবং অবশ্যই অভিনেতা অভিনেত্রীরা অসাধারণ কাজ করে বাংলা ছবিকে এক ইতিহাসে পরিণত করেছিলেন। একে একে প্রায় অধিকাংশই পরপারে চলে গিয়েছেন, রেখে গেছেন তাঁদের সর্বজনীন কীর্তি। অনেকেই চলে গেলেও আজ রয়ে গিয়েছেন দুই কিংবদন্তি শিল্পী দুই চট্টোপাধ্যায়, সাবিত্রী এবং বিশ্বজিৎ। যদিও এই তালিকায় সন্ধ্যা রায় ও মাধবী মুখোপাধ্যায়কে রাখা গেল না যেহেতু তাদের কর্মযজ্ঞ ও বিখ্যাত হওয়া ষাটের দশকে।
সাবিত্রী, এমন এক অভিনেত্রী ছিলেন যে তৎকালীন চিত্র সমালোচকরা তাঁকে সুচিত্রা সেনের থেকে বড় অভিনেত্রী বলেছেন। সাবিত্রীর দুর্ভাগ্য মৃণাল সেন, তপন সিনহা ছাড়া বিশ্বখ্যাত অন্য পরিচালক তাঁকে কাজ দেননি। সাবিত্রী এসব নিয়ে কোনও ক্ষোভ প্রকাশ করেননি। আজ কাজ পেলে তিনি ছবি বা টিভিতে অভিনয়ে করেন। বয়স বর্তমানে ৮৪।
বিশ্বজিৎ ছিলেন বাংলার চকোলেট অভিনেতা। রোমান্টিক চরিত্র ছাড়া তাঁকে খুব একটা পাওয়া যায়নি। তবে তাঁর ছবির কদর ছিল এবং ভক্ত সংখ্যাও কম ছিল না। ৬০ এর মধ্যভাগেই তিনি বলিউডে চলে যান এবং প্রচুর ছবির কাজ পেয়ে প্রথম সারিতে উঠে আসেন। অবশ্য ৭০ দশক অবধি বাংলা ছবিও করেন, কিন্তু ৮০ দশকে পাকাপাকি মুম্বই অধিবাসী হয়ে যান। আজ তাঁর বয়স ৮৩।

إرسال تعليق
Thank You for your important feedback