বাজির আগুনে পুড়ে মারা গেল উত্তরপ্রদেশের এলাহাবাদের বিজেপি সাংসদ রীতা বহুগুণা যোশির নাতনি। দেওয়ালির রাতে এই দুর্ঘটনা ঘটেছে। ৬ বছরের মেয়েটি অন্য বাচ্চাদের সঙ্গে ছাদে বাজি পোড়াচ্ছিল। সেইসময় তার পোষাকে আগুন ধরে যায়।
চারিদিকে বাজির শব্দের মধ্যে কেউ শিশুটির আর্তনাদ শুনতে পায়নি। পরে তাকে দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। তখনই তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাকে বাঁচানো যায়নি। ডাক্তাররা জানিয়েছেন, তার শরীরে ৬০ শতাংশ পুড়ে গিয়েছিল। এয়ার অ্যাম্বুলেন্স করে দিল্লিতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। কিন্তু তার আগেই তার মৃত্যু হয়।
إرسال تعليق
Thank You for your important feedback