করোনা কালে প্রথম সফলভাবে মহাকাশে উপগ্রহ পাঠালো ইসরো


করোনা কালে এই প্রথম কোনও উপগ্রহ পাঠাল মহাকাশে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। যার কাউন্টডাউন শুক্রবার থেকেই শুরু হয়েছিল। শনিবার সেটি সফলভাবেই মহাকাশে পাড়ি দেয়। ইসরো সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ ২৬ ঘণ্টার কাউন্টডাউনের পর শনিবার দুপুর ৩টে ১২ মিনিটে উৎক্ষেপণ করা হয়। ইসরো জানিয়েছে, উপগ্রহটির নাম IOS-01, যা PLSV রকেটে চেপেই মহাকাশে পাড়ি দিল। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকেই সেটিকে মহাকাশে পাঠালেন ভারতীয় বিজ্ঞানীরা। করোনা সংক্রমণের জেরে বিশ্বের বিভিন্ন দেশের মতোই ইসরো-র কর্মকাণ্ডও থমকে গিয়েছিল।


অবশেষে নতুন উপগ্রহ মহাকাশে পাঠিয়ে ফের নজীর গড়ল ইসরো। সূত্রের খবর, মূলত কৃষি, বনাঞ্চল রক্ষা এবং প্রাকৃকিত দুর্যোগের মোকাবিলায় ব্যবহৃত হবে IOS-01 নামে এই নতুন কৃত্রিম উপগ্রহটি। পিএলএসভি রকেটটি ভারতীয় উপগ্রহ ছাড়াও আরও ৯টি উপগ্রহ সফলভাবে মহাকাশে পাঠিয়েছে। জানা গিয়েছে আমেরিকার ৪টি, লুক্সেমবার্গের ৪টি এবং লিথুয়ানিয়ার একটি কৃত্রিম উপগ্রহ মহাকাশে নিয়ে গিয়ে লো-আর্থ অরবিটে পাঠাতে সক্ষম হয়েছে ইসরো। এটিই ২০২০ সালে ভারতের প্রথম মহাকাশ অভিযান ছিল। কারণ করোনা অতিমারীর জেরে দীর্ঘদিন বন্ধ ছিল অভিযান।

দেখুন ভিডিও….

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم