রিপাবলিক টিভির সম্পাদক অর্ণব গোস্বামীর অন্তর্বর্তী জামিনের আবেদন খারিজ করে দিল বোম্বাই হাইকোর্ট। সোমবার হাইকোর্ট তাঁকে জামিনের জন্য নিম্ন আদালতে আবেদন করার নির্দেশ দিয়েছে। এক ইন্টিরিয়র ডিজাইনারের আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গ্রেফতার করা হয়েছে অর্ণবকে। এদিন মহারাষ্ট্রের রায়গড় জেলার আলিবাগের সেশনস আদালতে জামিনের আর্জি পেশ করেছেন অর্ণব।
এই আদালতে আলিবাগ পুলিশের দায়ের করা আরেকটি মামলার শুনানি চলছে। তাতে বলা হয়েছে, তাদের হেফাজতে অর্ণব ও আরও দুই সহ অভিযুক্তকে দেওয়া নাকত করার ম্যাজিস্ট্রেট আদালতের ৪ নভেম্বরের আদেশ খারিজ করা হোক। ওই তিনজনকে বিচারবিভাগীয় হেফাজতে রাখা হয়েছে। ৪ নভেম্বর অর্ণবের সঙ্গে ফিরোজ শেখ ও নীতীশ সারদাকে গ্রেফতার করা হয়েছিল। ২০১৮ সালে তাঁরা ওই ইন্টিরিয়র ডেকোরেটররে পাওনা টাকা দেননি। তাই মাকে হত্যা করে তিনি আত্মঘাতী হয়েছিলেন। গ্রেফতারের পর মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট তাদের পুলিশ হেফজতে পাঠাতে অস্বীকার করেছিলেন। ১৮ নভেম্বর পর্যন্ত তাদের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়।
إرسال تعليق
Thank You for your important feedback