উপনির্বাচন ২০২০, মধ্যপ্রদেশ-উত্তরপ্রদেশ-গুজরাতে জয়জয়কার বিজেপির

বিহার নির্বাচনের পাশাপাশি দেশের ১১টি রাজ্যের ৫৮টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গণনাও চলছে মঙ্গলবার। এর ফলাফলও সামনে আসছে ধীরে ধীরে। মধ্যপ্রদেশে ২৮টি, গুজরাতে ৮টি, উত্তরপ্রদেশে ৭টি, মনিপুরে ৪টি, কর্নাটকে ২টি, ঝাড়খণ্ডে ২টি, নাগাল্যান্ডে ২টি, ওডিশায় ২টি, তেলেঙ্গানা হরিয়ানা ও ছত্তিশগড়ে ১টি করে বিধানসভা আসনে উপনির্বাচন হয়েছে। দুপুর পর্যন্ত গণনার ট্রেন্ড অনুযায়ী বিহারে অনেকটাই এগিয়ে রয়েছে এনডিএ জোট। অন্যান্য কয়েকটি রাজ্যের উপনির্বাচনেও এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থীরা। 

 

উপনির্বাচনে সকলেই তাঁকিয়ে রয়েছেন মধ্যপ্রদেশের ২৮টি আসনের দিকে। এই উপনির্বাচনের ফলই বলে দেবে সেখানে বিজেপি না কংগ্রেস সরকার গড়বে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী দুপুর পর্যন্ত মধ্যপ্রদেশে ১৭টি আসনে এগিয়ে বিজেপি। কংগ্রেস এগিয়ে ৯টি আসনে। আর বাকি দুটিতে বহুজন সমাজবাদী পার্টি। এই ট্রেন্ড বজায় থাকলে শিবরাজ সিং চৌহানের সরকার বজায় থাকবে। প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর রাজ্য গুজরাতে আটটি আসনেই এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থীরা। 

 

যোগী আদিত্যনাথের রাজ্য উত্তরপ্রদেশেও দাপট বিজেপির। এই রাজ্যে আটটির মধ্যে ছটিতেই এগিয়ে বিজেপি। সমাজবাদী পার্টি এবং নির্দল একটি করে আসনে এগিয়ে রয়েছে। মনিপুরে চারটির মধ্যে সিনঘাট আসনে ইতিমধ্যেই জয়ী বিজেপি প্রার্থী জিনসুয়ানহাউ। ওয়ানগই আসনে এগিয়ে বিজেপি প্রার্থী ওইনাম লুখোই সিং। ছত্তিশগড়ে একটি আসনের উপনির্বাচনে এগিয়ে রয়েছে কংগ্রেস।


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم