চিঁড়ের টিকিয়া একটা আনকমন খাবার। আমরা দই চিঁড়ের মতো অনেক আইটেমের সঙ্গে পরিচিত। কিন্তু চিঁড়ে দিয়েও যে মুখরোচক খাবার তৈরি করা যায় তার প্রমাণ এই রেসিপিটি।
উপকরণ
চিঁড়ে ২৫০ গ্রাম, আলু দুটো, চালের গুঁড়ো এক মুঠো, কাঁচা লঙ্কা কুচি ৭/৮ টির, পিঁয়াজ কুচি ৪টির, ধনেপাতা কুচি সামান্য, লাল লঙ্কার গুঁড়ো এক চা চামচ ( ইচ্ছামতো), আদা রসুন বাটা ২ চা চামচ, জিরের গুঁড়ো ১চা চামচ, গরম মশলার গুঁড়ো হাফ চা চামচ, বেকিং পাউডারঃ হাফ চা চামচ, নুন পরিমাণ মতো, ডিম একটি, তেল পরিমাণ মতো (ভাজার জন্য )।
পদ্ধতি
আলু সিদ্ধ করে চটকে নিতে হবে। চিঁড়ে শুধু ধুয়ে ছাকনিতে রাখতে হবে দশ মিনিট। মোটেই ভিজিয়ে রাখা যাবে না। তারপর বড় ডিশে তেল ছাড়া সব উপকরণ নিয়ে খুব ভাল করে মাখিয়ে নিতে হবে। তারপর হাতের তালুতে নিয়ে টিকিয়ার আকার দিয়ে ফ্রাই প্যানে ডুবো তেলে লাল করে ভেজে নামাতে হবে। সস দিয়ে গরম গরম পরিবেশন করতে হবে চিঁড়ে টিকিয়া। (রেসিপিঃ শরমিন জাহান সেতু)
إرسال تعليق
Thank You for your important feedback