কেরলে স্লোগান ‘করোনা জিন্দাবাদ’

এখানে বিজেপির কর্মীরা স্লোগান দিচ্ছেন, করোনা জিন্দাবাদ, করোনা কি জয়। কেরলের কোল্লামে পুরভোটের প্রচারে উঠছে এমনই স্লোগান। এই ভোটে মাথিলিল ওয়ার্ডে বিজেপির হয়ে দাঁড়িয়েছেন ২৪ বছরের করোনা টমাস। 


হিন্দুস্তান টাইমসের খবর, তবে করোনা মোটেই করোনা টমাসের প্রতি সদয় ছিল না। করোনা আক্রান্ত হয়েই তিনি গত অক্টোবরে এক কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। মা-মেয়ে দুজনেই ভালো আছে। চারবছর আগে তাঁর বিয়ে হয়েছে বিজেপি সমর্থক পরিবারে। তবে রাজনীতিতে আগ্রহ জুগিয়েছেন তাঁর স্বামী সুরেশ জিনু টমাস। গতবার সামান্য ভোটে হেরেছিল বিজেপি। এবার করোনাই ভরসা। 


করোনা জানাচ্ছেন, এখন লোকে করোনার নাম শুনেছে। কিন্তু তাঁর বাবা ২৪ বছর আগেই তাঁর নাম রেখেছিলেন করোনা। তাঁর বাবা একজন শিল্পী। তিনি যমজ ছেলের নাম রেখেছিলেন কোরাল, মেয়ের নাম করোনা। এতদিন নাম নিয়ে কোনও ঝামেলায় পড়তে হয়নি তাঁকে। এখন লোকে আড়চোখে তাকায়। 


কোল্লাম বরাবরই বামেদের শক্ত ঘাঁটি। তবে এবার বহু আসনেই লড়াই হচ্ছে হাড্ডাহাড্ডি। বিধানসভা নির্বাচনের আগে এই পুরভোটকে সেমিফাইনাল বলেই দেখা হচ্ছে। জিসেম্বরের ৮ থেকে ১৪ তারিখে তিন দফয়া হেব এই ভোট।


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم