২৪ ঘণ্টায় ভারতে করোনায় নতুন সংক্রমিত হলেন ৫০,২০৯ জন। নতুন মৃত্যু ৭০৪। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮৩ লাখেরও বেশি। মোট সুস্থ হয়েছেন ৭৭ লাখ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক বৃহস্পতিবার জানিয়েছে, মোট সংক্রমিত এখন ৮৩,৬৪,০৮৬ জন। মোট মৃত ১,২৪,৩১৫ জন। মৃত্যুর হার ১.৪৯ শতাংশ। সুসথ্ হয়েছেন মোট ৭৭,১১,৮০৯ জন। সুস্থতার হার দেশে ৯২.২০ শতাংশ। পরপর ৬ দিন সক্রিয় সংক্রমণ ৬ লাখের নীচে।

إرسال تعليق
Thank You for your important feedback