ভোট জালিয়াতি হয়েছে, সুপ্রিম কোর্টে যাওয়ার হুমকি ট্রাম্পের

ভোট গোনা শেষ হয়নি। এখনও এগিয়ে প্রতিদ্বন্দ্বী জো বাইজেন। তারই মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন, মার্কিন প্রেসিডেন্ট ভোটে বিশাল জালিয়াতি হয়েছে। তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন। তাঁর কথায় সত্যি বলতে আমরাই ভোটে জিতেছি। লাখ লাখ ভোটার আমাদের ভোট দিয়েছেন। 

 

মার্কিন সময় রাত দুটোয় সাংবাদিক বৈঠক করে ট্রাম্প বলেছেন, এটা দুঃখের বিষয় যে একদল হতাশ লোক জনমতকে নাকচ করতে চাইছে। হঠাৎই সব বন্ধ করে দেওয়া হয়েছে। নির্বাচন কর্তারা বলছেন, রাত দুটো বেজে গিয়েছে বলেই গণনা বন্ধ করা হয়েছে। কোনও জালিয়াতি হয়নি। এর আগে ডেমোক্রাট প্রার্থী জো বাইডেন সমর্থকদের ধৈর্য রাখতে বলেছিলেন। তারপরই টুইটে ট্রাম্প বলেন, ভোট চুরি করার চেষ্টা চলছে। টুইটার তাঁর সেই টুইটকে বিভ্রান্তিকর বল জানিয়েছে।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم