নির্বাচনে কারচুপি হয়েছে। তাই ভোটগণনা বন্ধ কার হোক। এই মর্মে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচর টিমের করা মামলা খারিজ করে দিল মিচিগান ও জর্জিয়ার আদালত। মিচিগানে অনুপস্থিত ভোটারদের ভোট গোনা বন্ধ করার আর্জি জানানো হয়েছিল। সেখানে অবৈধ ব্যালট গোনা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছিল।
মিচিগানে জো বাইডেন জিতছেন বলে একাধিক সংবাদসংস্থা জানিয়েছে। জর্জিয়ায় বিচারক জানিয়ে দিয়েছেন, তিনি আবেদনটি নাকচ করে দিচ্ছেন। একইভাবে ট্রাম্পের প্রচার টিম পেনসিলভেনিয়া, নেভাডায় নতুন করে ভোট গোনার আর্জিতে আদালতে গিয়েছে। উইনকনসিনেও ফের ভোট গোনার আবেদন দায়ের হয়েছে।
إرسال تعليق
Thank You for your important feedback