কথাই আছে 'বাপ কা বেটা সিপাই কা ঘোড়া, কুছ নেহি ফিরভি থোড়া থোড়া' কিন্তু মা কি বেটি নিয়ে কোনও প্রবাদ নেই। মুম্বই ফিল্মে বহু নায়কের ছেলে বা মেয়েরা নাম, খ্যাতি অর্জন করেছে কিন্তু নায়িকার? ইতিহাস বলছে নার্গিসের মা নায়িকা ছিলেন, কিন্তু নার্গিস বলিউডের বিরাট নাম। শোভনা সমর্থের দুই কন্যা নূতন এবং তনুজা নাম করেছিলেন। আবার তনুজার কন্যা কাজল খ্যাতির শীর্ষে গিয়েছিলেন। ববিতার কন্যা করিশ্মা ও করিনা বলিউডের হিট নায়িকা। কিন্তু হেমা কন্যা?
ধর্মেন্দ্র ও হেমা মালিনীর কন্যার সুযোগ ছিল। বাবা মায়ের কাছের অনেক পরিচালক ছিলেন এবং সুযোগ পেয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্য এষা দেওলের তাঁর সৎ দুই দাদার মতো নাম করতে পারলেন না। কয়েক বছর দৌড়ঝাঁপের পর বিয়ে করে সংসারী অথচ মা হেমা একদিকে বিজেপি সাংসদ অন্যদিকে এ বয়সেও ছবি করে চলেছেন। বুদ্ধিমতী এষা তাঁর মায়ের মতো অনিশ্চযতার জীবন না কাটিয়ে সুখী সংসার করছেন। আর বয়সও তো হল। আজ তাঁর জন্মদিন, জানালেন 'বেশ আছি।'
إرسال تعليق
Thank You for your important feedback