দেশে ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণের সংখ্যা কিছুটা বেড়েছে। নতুন সংক্রমণ হয়েছে ৩৮,৬১৭। সবমিলিয়ে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৯,১২,৯০৮। এই নিয়ে গত ১১ দিন আক্রান্তের সংখ্যা ৫০ হাজারের নীচে। শেষ ৫০ হাজার ছাড়িয়েছিল ৭ নভেম্বর। একদিনে নতুন ৪৭৪টি মৃত্যু ধরে দেশে মোট মৃত এখন ১,৩০,৯৯৩ জন। সুস্থ হয়েছেন ৮৩,৩৫,১০৯ জন।
সবথেকে বেশি সক্রিয় সংক্রমণ মহারাষ্ট্রে, ৮২,৯০৪। কেরলে ৭০,১৯১, দিল্লিতে ৪০,০০৪ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, মহারাষ্ট্র, কেরল, দিল্লি, পশ্চিমবঙ্গ, কর্নাটক, উত্তরপ্রদেশ, হরিয়ানা, রাজস্থান, ছত্তিশগড় এবং অন্ধ্রপ্রদেশে মোট অ্যাক্টিভ কেসের ৭৬.৭ শতাংশ রয়েছে। আইসিএমআর জানাচ্ছে, ১৭ নভেম্বর ৯,৩৭,২৭৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। মোট পরীক্ষা করা হয়েছে ১২,৭৪,৮০,১৮৬টি। প্রতি ১০ লাখ লোকের মধ্যে ভারতে সংক্রমিত হচ্ছেন ৬,৪৩০ জন, বিশ্বে সর্বনিম্ন। অন্যদিকে, দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন বলেছেন, রাজধানীতে ফের লকডাউনের কোনও সম্ভাবনা নেই।
إرسال تعليق
Thank You for your important feedback