দেশে দৈনিক করোনার হার সর্বনিম্ন

একদিনে দেশে করোনা আক্রান্ত হলেন ৩০,৫৪৮ জন। গত ১৪ জুলাই থেকে এটাই সবথেকে কম দৈনিক সংক্রমণ। এনিয়ে দেশে মোট আক্রান্ত সোমবার দাঁড়িয়েছে ৮৮,৪৫,১২৭ জন। নতুন মৃত্যু ৪৩৫ জন, মোট মৃত ১,৩০,৭৩৮ জন। সুস্থ হয়েছেন ৮২ লাখ ৪৯ হাজার। পরীক্ষা কম হওয়ায় আক্রান্তের সংখ্যা কমেছে বলে মনে করা হচ্ছে। শুক্রবার ১০ লাখেরও কম এবং শনিবার ৮ লাখের মতো নমুনা পরীক্ষা হয়েছে। 


দিল্লিত উদ্বেগজনক পরিস্থিতি নিয়ে রবিবার বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৈছকে পর ঠিক হয়েছে, রাজধানীতে দৈনিক পরীক্ষা ১ লাখের বেশি করা হবে, যুক্ত করা হবে আরও ৭৫০টি আইসিইউ বেড। ব্যবহার করা হবে মোবাইল টেস্টিং ল্যাবগুলিকে। অন্যদিকে, করোনায় আক্রান্ত বর্ষীয়ান কংগ্রেস নেতা আহমেদ প্যাটেলকে গুরগাঁওয়ের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে নিয়ে যাওয়া হয়েছে।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم