দেশে করোনায় আক্রান্ত ৯০,৫০,৫৯৮, একদিনে মৃত ৫৬৪

দেশে ২৪ ঘণ্টায় করোনায় নতুন আক্রান্ত হলেন ৪৬,২৩২ জন। মোট সংক্রমিত দাঁড়াল ৯০,৫০,৫৯৮ জন। নতুন মৃত্যু হয়েছে ৫৬৪ জন। মোট মৃত ১,৩২,৭২৬ জন। মোট অ্যাক্টিভ কেস ৪,৩৯,৭৪৭টি। মোট সুস্থ এখন ৮৪,৭৮,১২৪ জন। উল্লেখ্য, গত ৭ আগস্ট দেশে আক্রান্তের সংখ্যা ছিল ২০ লাখ, ২৩ আগস্ট তা হয় ৩০ লাখ। ৫ সেপ্টেম্বর সংখ্যাটা দাঁড়ায় ৪০ লাখ। ১৬ সেপ্টেম্বর তা ৫০ লাখ ছাড়িয়ে যায়। ২৮ সেপ্টেম্বর ৬০ লাখ, ১১ অক্টোবর ৭০ লাখ এবং ২৮ অক্টোবর তা দাঁড়ায় ৮০ লাখে। একদিনে সুস্থ হয়েছেন ৪৮,৪৯৩ জন। আক্রান্ত এখন ৫ শতাংশের নীচে। সুস্থতার হার ৯৩.৫৮ শতাংশ। 


অন্যদিকে, শনিবার গত ২৪ ঘণ্টায় দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হল দিল্লিতে। অন্তত ১১৪ জন মারা গিয়েছেন। সবথেকে বেশি দৈনিক মৃত্যু ছিল ১৩১। দিল্লির সরকার করোনার নমুনা পরীক্ষা বাড়িয়ে দিনে ২৭ হাজার করার সিদ্ধান্ত নিয়েছে। মাস্ক না পরলে ২ হাজার টাকার জরিমানার আদেশের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সব রাজনৈতিক দলকে মাস্ক বিতরণের অনুরোধ করেছেন।


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم