দেওয়ালির মুখে সেই দুশ্চিন্তাতেই রাখল করোনাভাইরাস। বুধবারও নতুন করে সংক্রমিত ৪৪,২৮১ জন। মারা গিয়েছেন ৫১২ জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১,২৭,৫৭১। মোট আক্রান্ত এখন ৮৬,৩৬,০১২ জন। মোট অ্যাক্টিভ কেস এখন ৪,৯৪,৬৫৭, আগের দিনের তুলনায় ৬,৫৫৭টি কম। আইসিএমআরের হিসেবে, ১০৬ দিনের মধ্যে এই প্রথম অ্যাক্টিভ কেসের সংখ্যা ৫ লাখের নীচে নেমেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, উৎসবের মরসুম, বিহার ভোট ১১ রাজ্যের উপনির্বাচন এই বাড়াবাড়ির মূলে। মোট সুস্থ হয়েছেন ৮০,৯৪,৭৮৪ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫০,৩২৬ জন। নমুনা পরীক্ষা হয়েছে ১২,০৭,৬৯, ১৫১টি।

إرسال تعليق
Thank You for your important feedback