শুধুমাত্র সীমান্তেই নয়, এবার লড়াই গড়াচ্ছে বাসমতী নিয়েও। লম্বা দানার এই সুগন্ধী চালের এক্সক্লুসিভ জিআই (জিওগ্রাফিকাল ইন্ডিকেটর) তকমার জন্য ইউরোপিয়ান ইউনিয়নের কাছে আবেদন করেছে ভারত। পাল্টা দাবিদার পাকিস্তানও। পাক প্রধানমন্ত্রী ইমরান খান এই আইনি লড়াইয়ের জন্য আন্তর্জাতিক আইন ব্যবসায়ী কোম্পানিগুলির তালিকা তৈরি কতে বলেছেন। ব্রাসেলসের দুটি কোম্পানির একটিকে বেছে নেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে।
এর আগে ১৯৯০ দশকের শেষে বাসমতীর জিআই তকমা যৌথভাবে জিতেছিল প্রতিবেশী দুই দেশ। আমেরিকার টেক্সাসের রাইসটেক কোম্পানি বাসমতীর জিআই ট্যাগ দাবি করলে ভারত-পাকিস্তান একসঙ্গে তার বিরুদ্ধে আইনি লড়াই করেছিল। মামলায় হেরে রাইসটেক তাদের চালের নাম দেয় টেক্সমতী।
কোনও কৃষিজাত পণ্যের বিশেষ ভৌগোলিক অবস্থান ঠিক করে দেয় জিআই। তার মেধাসত্ত্বও সেই দেশের। এই জিআই তকমায় চাহিদা ও বিক্রি বাড়ে। বাড়ে রফতানিও। এখন বিশ্বে বাসমতীর বাণিজ্যের ৬৫ ভাগ ভারতের, ৩৫ ভাগ পাকিস্তানের।
إرسال تعليق
Thank You for your important feedback