অস্ট্রেলিয়াতে পৌঁছে এবার প্রাকটিস শুরু করলো বিরাট কোহলির টীম ইন্ডিয়া। অবশ্য মহড়া চলেছে লাল ও গোলাপি বলে। বিরাট টেস্টের প্রস্তুতি চাইছেন, যদিও টেস্টের আগে ওয়ান ডে ও টি ২০ হলেও বিরাট পুরো সিরিজ থাকবেন না, একটি টেস্ট খেলে ফিরে আসবেন। তাই তাঁর অনুপস্থিতিতে টেস্ট চলবে বলেই টিমকে চাঙা করতে টেস্টের প্রস্তুতি। গোলাপি বলেও টেস্ট খেলা হবে অ্যাডিলেডে।
Love test cricket practice sessions ❤️💙 pic.twitter.com/XPNad3YapF
— Virat Kohli (@imVkohli) November 17, 2020
প্র্যাকটিসে তিনি জোর দিচ্ছেন কে এল রাহুলের খেলার উপর।। রাহুলকে সব রকম ম্যাচে ওপেন করতে হবে। অবশ্য অস্ট্রেলিয়ার প্রাক্তনীরা বলতে শুরু করেছেন, এই ভারতকে খাটো করে দেখা ঠিক হবে না। অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা মেলবোর্ন ও সিডনিতে প্রাকটিস করছেন। এটা অস্ট্রেলিয়ার গ্রীষ্মকালের শুরু। তাই ভারতীয় খেলোয়াড়দের বেশি সময় ধরে প্রাকটিস দরকার।

إرسال تعليق
Thank You for your important feedback