তুষারপাতে বন্ধ জম্মু-শ্রীনগর হাইওয়ে

বন্ধ হল কাশ্মীরের জীবনরেখা জম্মু-শ্রীনগর হাইওয়ে। বৃষ্টি-তুষারপাতে রবিবার এই গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। গত ২ দিন কাশ্মীরের উঁচু এলাকায় প্রবল তুষারপাত হয়েছে। সমতলে চলছে বৃষ্টি। রবিবার তাপমাত্রা নেমে গিয়েছে অনেকটাই। কাশ্মীরের আবহাওয়া অফিস জানাচ্ছে, সোমবারের পর অবস্থার কিছুটা উন্নতি হবে। ২৩ নভেম্বর পর্যন্ত আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। 

 

তবে পাহাড়ে আরও তুষারপাত হবে। বারামুল্লার গুলমার্গের স্কি রিসর্টে ৫-৬ ইঞ্চি বরফ পড়েছে। সোনমার্গের পির কি গল্লিতে বরফপাত হয়েছে ১ ফুট ৪ ইঞ্চি। সিন্টন টপ, মিনিমার্গ, সাধনা টপ, কারনা-সাদনা, জোজিসা পাস, দ্রাসেও ভারী তুষারপাত হয়েছে। বানিহাল টানেলেও ভারী তুষারপাত হচ্ছে। উত্তর কাশ্মীরে কুপওয়ারায় ৭১.৪ মিমি বৃষ্টিপাত হয়েছে। শ্রীনগরে বৃষ্টি হয়েছে ১.২ মিমি, কাজিগুন্দে ১.৪ মিমি, পহেলগামে ১ মিমি। 

 

আড়াই মাস বৃষ্টি না হওয়ার পর রবিবার বৃষ্টিপাত হয়েছে জম্মুতে। সেখানে তাপমাত্রা কমেছে ৭ ডিগ্রি। এই আবহাওয়ায় নেমে গিয়েছে পারদ। জম্মু শহরে সর্বোচ্চ তাপমাত্রা এখন ১৯.৭ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ৭.৬ ডিগ্রি কম। শ্রীনগরে সর্বোচ্চা তাপমাত্রা ৭,৭ ডিগ্রি। গুলমার্দে ০.৫, পহেলগামে ৮ ডিগ্রি সেলসিয়াস।


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم