মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের অনেক কাছাকাছি পৌঁছে গিয়েছেন ডেমোক্রাট প্রার্থী জো বাইডেন। এখনও গুরুত্বপূর্ণ প্রদেশগুলিতে ভোট গোনা সেষ হয়নি। তবুও জাতীয় স্তরে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের থেকে বাইডেন এগিয়ে ৪০ পয়েন্টে। এপর্যন্ত বাইডেন ইলেকটোরাল ভোট পেয়েছেন ২৫৩টি, ট্রাম্প ২১৩টি। জয়ী হতে হলে চাই ২৭০টি ভোট। জর্জিয়া, পেনসিলভেনিয়া, আরিজোনায় ভোট গোনা শেষ হতে এখনও সময় লাগবে। নর্থ ক্যালোরিনায় অবশ্য ট্রাম্প পেয়েছেন ৯৫ ভাগ ভোট। জর্জিয়ায় সমান সমান হলেও ট্রাম্প এগিয়ে মাত্র ১,৯০২ ভোটে। জয়ী হলে ৭৮ বছরের বাইডেনই হবেন সবথেকে বেসি বয়সের প্রেসিডেন্ট। ট্রাম্প জিতলে তিনিও হবেন প্রবীণতম।

إرسال تعليق
Thank You for your important feedback