১৫০তম ম্যাচে গোল করলেন মেসি, জিতল বার্সা-জুভেন্তাস, হারল পিএসজি

 বুধবারই কোনও ইউরোপীয় প্রতিযোগিতায় ১৫০তম ম্যাচে বার্সেলোনার হয়ে খেলতে নেমেছিলেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। আর এই মাইলস্টোন ম্যাচে গোলও করলেন তিনি। উল্লেখ্য, এই মরশুমে বার্সা প্রেসিডেন্ট বার্তামিউ পদত্যাগ করার পর থেকেই মেসির খেলায় উদ্দীপনা বেশি লক্ষ্য করা যাচ্ছে। আগের ম্যাচেও গোল করেছিলেন, করিয়েছিলেন। এই ম্যাচেও গোল করলেন। বুধবার রাতে নূ ক্যাম্পে ইউক্রেনের দল ডায়ানামো কিয়েভের বিরুদ্ধে মাঠে নেমেছিল বার্সেলোনা। আর ম্যাচ শুরুর পাঁচ মিনিটের মধ্যেই পেনাল্টি থেকে গোল করলেন লিওনেল মেসি। এই গোলের সুবাদেই তাঁর গোল সংখ্যা পৌঁছে গেল ৭১-এ। এটাও একটা রেকর্ড।

এদিন চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্যায়ের ম্যাচে ইউক্রেনের ক্লাব ডায়ানামো কিয়েভের বিরুদ্ধে যদিও সহজ জয় পায়নি বার্সেলোনা। লড়াই হল বেশ হাড্ডাহাড্ডি। দুদলের গোলকিপারই বেশ কয়েকটি অসাধারণ সেভ করেছেন। মেসির গোলে এগিয়ে থাকলেও কিয়েভ গোলের জন্য মরিয়া ছিল। যদিও ম্যাচের ৬৫ মিনিটে গোল করে ফের বার্সাকে এগিয়ে দিলেছিলেন জেরার্ড পিকে। তবে ১০ মিনিটের মধ্যেই একটি গোল শোধ করে দেয় কিয়েভ। তবে শেষপর্যন্ত আর বার্সা গোলের লকগেট ভাঙতে পারেনি ইউক্রেনের দলটি। ম্যাচ জিতে চ্যাম্পিয়ন্স লিগের পরবর্তী পর্যায়ে যাওয়ার ব্যাপারে আরও খানিকটা এগিয়ে গেল মেসির বার্সেলোনা। 


 

 

 

অপরদিকে, আলভারো মোরাতার জোড়া গোলে বুধবার বড় জয় পেল রোনাল্ডোর জুভেন্তাসও। দ্বিতীয় সারির দল ফেরেনভারোসকে ৪-১ গোলে হারাল ইতালির ক্লাব। বাকি দুই করলেন পাওলো দিবালা এবং দাভালি (আত্মঘাতী)। গ্রুপ-ই এর ম্যাচে সহজ জয় পেল চেলসিও। ফরাসি ক্লাব রেনেকে ৩-০ গোলে হারালো ইংল্যন্ডের ক্লাব চেলসি। ম্যাচের ১০ ও ৪১ মিনিটে জোড়া গোল করলেন টিমো ওয়ার্নার। দ্বিতীয়ার্ধের শুরুতেই রেনের কফিনে শেষ পেরেক পুঁতেছেন ট্যামি আব্রাহাম। যদিও ম্যাচের বেশিরভাগ সময় ১০ জনে খেলেছে রেনে। 

 

 

তবে এদিন চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে বড় অঘটন ঘটালো লিগের কালো ঘোড়া আরবি লিপঝিক। তাঁরা ফরাসি জায়ান্ট প্যারিস সাঁ জাঁ-কে ২-১ গোলে হারিয়ে দিল। নেমারের দলের দুজন লালকার্ড দেখলেন এদিন। যদিও প্রথমে অ্যাঞ্জেলো ডি মারিয়ার গোলে এগিয়ে গিয়েছিল প্যারিস সাঁ জাঁ। কিন্তু ৪১ ও ৫৭ মিনিটে পরপর দুই গোল করে ম্যাচ পকেটে পুড়ে নেয় জার্মান ক্লাবটি।



Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم