দুর্গাপুজোর আগেই মাঝেরহাট ব্রিজ চালুর উদ্যোগ নিয়েছিল রাজ্যের পূর্তদফতর। কিন্তু সেটা সম্ভব হয়নি। এবার কার্যত শেষ উড়ালপুলের কাজ। সমস্ত কাজ শেষে সম্প্রতি সেতুটির র্যাম্পে বিটুমিনের আস্তরণও পড়ে গিয়েছে। এক কথায় যান চলাচলের জন্য তৈরি মাঝেরহাট সেতু। তাই এবার দীপাবলির আগে সেতু চালু করার ব্যাপারে প্রত্যয়ী পূর্ত দফতরের আধিকারিকরা।
উল্লেখ্য, ২০১৮ সালে ঠিক পুজোর আগেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে মাঝেরহাট ব্রিজের একাংশ। মৃত্যু হয়েছিল ২ জনের। এরপরই সেতুটি সম্পূর্ণ ভেঙে ফেলে নতুন করে তৈরির সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। রেল ও পূর্ত দফতরের আধিকারিকরা যৌথভাবেই কাজ শুরু করে মাঝেরহাট ব্রিজের। অনেকটা দ্বিতীয় হুগলি ব্রিজের আদলেই ঝুলন্ত ব্রিজ তৈরি হয়েছে নতুন মাঝেরহাটে। পূর্ত দফতরের সূত্রে খবর, এবার সেতুর ভারবহন ক্ষমতা পরীক্ষা করা হবে। দিন কয়েকের মধ্যে রেলকে সেতুর কমপ্লিশন সার্টিফিকেট পাঠানো হবে। এরপর রেলের তরফে ছাড়পত্র এলেই যান চলাচল শুরু হবে নতুন মাঝেরহাট ব্রিজে।
إرسال تعليق
Thank You for your important feedback